জেরুজালেম ভাগ নিয়ে ওলমার্টের সাথে আরাফাতের ভাতিজার চুক্তি
১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার লক্ষ্যে দখলদার ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাইয়ের ছেলে নাসের আল-কুদওয়া একটি চুক্তিতে সই করেছে। গত জুমুয়াবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ওলমার্ট ২০০৮ সালে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে যে আলোচিত রহস্যজনক সমাধান পেশ করেছিলো, বর্তমান চুক্তিটি তার ভিত্তিতেই করা হয়েছে।
এই সমঝোতার আলোকে পশ্চিম তীরে দখলদার ইসরাইলের দখল করা এলাকাগুলোর ৪.৪ শতাংশের বদলে ফিলিস্তিনিদের কিছু জায়গা দেয়া হবে। কোন কোন জায়গার বদলে কোন কোন এলাকা দেয়া হবে, তা নিরাপত্তা, বাস্তবতা ইত্যাদি বিবেচনা করে নির্ধারণ করা হবে।
এই ৪.৪ শতাংশ বিনিময়ের মধ্যে গাজা ও পশ্চিম তীরের মধ্যে একটি করিডোর সংযোগও অন্তর্ভুক্ত থাকবে।
তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাইডেনের উত্থাপিত প্রস্তাবও সমর্থন করেছে বলে জানিয়েছে। তাতে দখলদার ইসরাইলের প্রত্যাহারের পর গাজা উপত্যকা পরিচালনার জন্য ‘কমিশনারদের একটি কাউন্সিল’ গঠনের প্রস্তাব করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কাউন্সিলের সদস্যরা ২৪ থেকে ৩৬ মাসের মধ্যে গাজা উপত্যকায় একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করবে।’
ওলমার্ট এবং নাসের গাজায় মোতায়েনের জন্য একটি ‘অস্থায়ী আরব নিরাপত্তা বাহিনীর’ উপস্থিতির ব্যাপারেও একমত হয়েছে। এই বাহিনী দখলদার ইসরাইলি সামরিক বাহিনী এবং কমিশনারদের কাউন্সিলের প্রতিষ্ঠিত ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতা করে কাজ করবে।
এই বাহিনী সন্ত্রাসবাদী ইসরাইলে গাজা থেকে হামলা প্রতিরোধে কাজ করবে। তারা জর্ডান নদী বরাবর অভ্যন্তরীণ বাহিনী মোতায়েনের সম্ভাবনার বিষয়টিও উত্থাপন করেছে।
তাদের সমঝোতা অনুযায়ী, ফিলিস্তিনি রাষ্ট্রটি হবে অসামরিক রাষ্ট্র। অভ্যন্তরীণ পুলিশ ব্যবস্থার জন্য কিছু নিরাপত্তা বাহিনী থাকতে পারে। তারা ধনী দেশগুলোকে নিয়ে ‘ডোনার কনফারেন্স’ আয়োজন করার কথাও বলেছে।
জেরুজালেমের ব্যাপারে বলা হয়েছে, দখলদার ইসরাইল পশ্চিম জেরুজালেম এবং ১৯৬৭ সালের পর নির্মিত ইহুদি এলাকাগুলোর মালিকানা পাবে। এসবই ওই ৪.৪ শতংশের মধ্যে থাকবে।
আর ১৯৬৭ সালের আগে যেসব আরব এলাকা সন্ত্রাসবাদী ইসরাইলের অংশ ছিল না, সেগুলো ফিলিস্তিন জেরুজালেমের অংশ হবে।
ওল্ড জেরুজালেম ইসরাইল ও ফিলিস্তিনসহ পাঁচটি রাষ্ট্রের একটি ট্রাস্টিশিপের মাধ্যমে পরিচালিত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিয়ম অনুযায়ী এই ট্রাস্টিশিপ কার্যক্রম পরিচালনা করবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।