ইরানের হামলার টার্গেটে এবার সিআইএ দপ্তর
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী যুদ্ধকৌশলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র তাদের গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’। সন্ত্রাসী ড্রাম্পের অস্ত্র সিআইএর ওপর কার্যত ‘ওভারড্রাম্প’ করছে তেহরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে সিআইএর দপ্তরে এক মিনিটের ব্যবধানে দুবার ড্রোন হামলা চালিয়েছে তারা। এই হামলায় কারও মৃত্যু হয়েছে কি না, সেটা জানা যায়নি। তবে সিআইএর নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সেই স্থানে কিভাবে ড্রোন হামলা হলো তা নিয়ে চলছে জোর আলোচনা।
গত শনিবার মধ্যরাতে এক মিনিটের ব্যবধানে পর পর দুটি ড্রোন হামলায় কেঁপে ওঠে সিআইএর দপ্তর। ইরানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রথমে হামলা চালানো হয় স্থানীয় সময় রাত দেড়টায়। তার এক মিনিটের মধ্যেই আরও একটি ড্রোন হামলা চালানো হয়। এই খবরের নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সসহ বিশ্বের শীর্ষ গণমাধ্যম।
রিয়াদে মার্কিন দূতাবাসে রয়েছে সিআইএ দপ্তর। সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের দাবি। আর সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলার কারণে আগুন ধরে গিয়েছিলো।
এদিকে ক্রমেই আরব বিশ্বে সমর্থন বাড়ছে ইরানের। গত শনিবার ইরাকের রাজধানী বাগদাদ ও অন্যান্য শহরে ইরানে সন্ত্রাসী মার্কিন-ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে লাখো মানুষ সমাবেশ করেছে।
গত শনিবার বাগদাদ ও অন্যান্য শহরে ইরাকি নেতা মুকতাদা সাদরের হাজার হাজার সমর্থক ইরানে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে সমাবেশ করেছে। বাগদাদের তাহরির স্কোয়ারে বিশাল জনতার ঢল রাস্তায় নেমে আসে এবং ‘নো, নো ইসরায়েল’ ও নো, নো আমেরিকা’ সেøাগান দেয়। চল্লিশোর্ধ্ব এক বিক্ষোভকারী সামির এএফপি সংবাদ সংস্থাকে বলেন, আজকের এই বিক্ষোভ শুধু ইরাকে নয়, সারা বিশ্বে আগ্রাসন এবং অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)