ইরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে দখলদার ইসরায়েলের যে ভয়ঙ্কর কৌশল ব্যর্থ হয়!
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ১২ জুন দিবাগত রাতে ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। সে সময় ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগ্রাসনের পাশাপাশি বেশ কিছু আবাসিক ভবনেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এছাড়াও হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যা করে দখলদার ইসরায়েল।
এই আগ্রাসনের পাশাপাশি অশুভ আরেকটি হামলা চালিয়েছিলো ইহুদিবাদী সেনারা। তারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে পরিবারসহ হত্যার হুমকি দিয়েছিলো।
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সে সময়ে ইসরায়েলি গোয়েন্দারা ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের কাছে অন্তত ২০টি ফোন করেছিলো।
ইসরায়েলি গোয়েন্দাদের দাবি ছিলো ভয়াবহ, তারা শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ফোন করে বলেছিলো- ১২ ঘণ্টার মধ্যে ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের আত্মসমর্পণ করার ভিডিও বার্তা রেকর্ড করে সেগুলো (দখলদার) ইসরায়েলের কাছে পাঠাতে হবে, অন্যথায় তাদের পরিবারের সদস্যদের ধ্বংসের মুখোমুখি হতে হবে।
ওয়াশিংটন পোস্ট এ-সংক্রান্ত একটি অডিও হাতে পাওয়ার কথাও জানিয়েছে।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, এক ইসরায়েলি গোয়েন্দা ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জেনারেলকে ফোন করে বলছে- “আমরা আপনাকে হত্যা করবো, আপনার পরিবার, আপনার সন্তানদের-সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। আমরা আপনার গলার শিরার চেয়েও কাছাকাছি আছি।”
প্রতিবেদন অনুযায়ী, ১৩ জুন আকস্মিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যার মাত্র দুই ঘণ্টার মধ্যে এসব ফোন করা হয়েছিলো। ফোনগুলো করা হয়েছিলো ইরানের ওই সব জেনারেলের কাছে, যারা নিহত শীর্ষ কমান্ডারদের স্থলাভিষিক্ত হতে পারে।
এভাবেই ভয় দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে চেয়েছিলো সন্ত্রাসী ইসরায়েল। কিন্তু ইরানের একজন জেনারেলও আতঙ্কের কাছে মাথা নত করেনি। কেউ পালায়নি, কেউ দেশদ্রোহিতা করেনি। এর ফলে সন্ত্রাসী ইসরায়েলকে এ অভিযানে পুরোপুরি ব্যর্থ হতে হয়েছে।
ওয়াশিংটন পোস্টের ফাঁস করা ওই অডিওতে সন্ত্রাসী ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের এ কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। তাদের উদ্দেশ্য ছিলো- ইরান সরকারকে বিভক্ত করে ফেলা, যেন তারা দুর্বলতার মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারে।
ইসরায়েলের ওই গোয়েন্দারা সম্ভবত মোসাদ বা দেশটির সামরিক গোয়েন্দা বাহিনী আমানের সদস্য। তারা প্রত্যেকে ফারসি ভাষায় পারদর্শী।
ইসরায়েলি গোয়েন্দারা আইআরজিসির জেনারেলদের ফোনে হত্যার হুমকি দিয়ে আরো বলেছিলো- যদি তারা ইরান সরকারকে সহযোগিতা করবে না উল্লেখ করে ভিডিও তৈরি করে তাদের কাছে না পাঠায়, তবে জেনারেলদের তাদের পরিবারসহ হত্যা করা হবে।
ইসরায়েলি গোয়েন্দারা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সেসব ভিডিও পাঠাতে বলেছিলো।
অডিওতে ইসরায়েলি এক গোয়েন্দাকে বলতে শোনা যায়, “আপনি কি (নিহত ব্যক্তিদের) পরবর্তী তালিকার নাম হতে চান?”
তাদের উদ্দেশ্য ছিলো স্পষ্ট, জনসমক্ষে বিক্ষোভ সৃষ্টি করে ইরানের সেনাবাহিনীকে হতাশ করা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করা। সূত্র: ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












