ফ্রান্সে প্রচ- ঝড়ের আঘাত
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রচ- ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ফ্রান্সের মধ্য ও দক্ষিণাঞ্চল। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির জরুরি পরিষেবা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।
প্যারিস থেকে এএফপি জানায়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ঝড়ে একটি গাছ ভেঙে পড়ার সময় চাপা পড়ে ১২ বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে আরেকটি গাছের সাথে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
ফ্রান্সের জরুরি পরিষেবা জানায়, গত বুধবার দিনের শেষে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের আঘাতে আরও ১৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানী প্যারিসে আকাশে রাতের ঝড় চলাকালীন আকাশ ধারণ করে এক রহস্যময় হলুদ রঙে। প্রবল বাতাসে পথচারীরা আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে।
ফ্রান্সজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে এক ভয়াবহ তাপদাহের পর এ ঝড় শুরু হয়। এতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস বইতে শুরু করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জরুরি পরিষেবা জানায়, গতকাল বৃহস্পতিবার প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। ফ্রান্সের মধ্যাঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অবকাঠামো ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)