‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়ায় ইউরোপকে জবাবদিহির আওতায় আনতে হবে’
ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় মার্কিন ও ইহুদীবাদী শাসকগোষ্ঠীকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ন্যাটোর মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ভূমিকা ও অংশগ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এর সদস্য রাষ্ট্রগুলো এবং ন্যাটোর সদস্য দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
বাকায়ি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, এটি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পক্ষ থেকে এমন আরেকটি সরাসরি স্বীকারোক্তি যে, যুদ্ধজুড়ে বারবার অস্বীকার করা সত্ত্বেও ইউরোপ জেনেশুনে এবং সক্রিয়ভাবে ইরানের জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে অংশ নিয়েছিলো।
তিনি আরও বলেছেন, ইইউ, এর সদস্য রাষ্ট্রগুলো এবং ন্যাটোর সদস্য দেশগুলোকে তাদের সম্পৃক্ততার জন্য জবাবদিহি করতে হবে। এর মধ্যে রাজনৈতিক, সামরিক, রসদগত কিংবা অন্য যেকোনো ধরনের সহায়তাও অন্তর্ভুক্ত, যা প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে অবদান রেখেছে। একইসঙ্গে এর এমন পরিণতির জন্যও তাদের জবাবদিহির আওতায় আনতে হবে, যার প্রভাব এখনো অনুভূত হচ্ছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, আগ্রাসনে সমর্থন বা অংশগ্রহণের জন্য তাদের সরকারগুলো যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেসব বিষয়ে ইউরোপীয় নাগরিকদের নিজ নিজ সরকারের কাছে জবাব দাবি করার পূর্ণ অধিকার রয়েছে।
বাকায়ি বলেন, এই বেআইনি যুদ্ধের ফলে জ্বালানির দাম বৃদ্ধি এবং অন্যান্য যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা-ও পর্যালোচনা করা উচিত; বিশেষ করে এই যুদ্ধ সংঘটিত ও এতে সহায়তা করার ক্ষেত্রে ইউরোপীয় সরকারগুলোর ভূমিকার আলোকে বিষয়টি তদন্ত করা দরকার।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।