ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে উচ্চ সতর্কতা
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গত শনিবার রাতে মার্কিন বিমান হামলার পর নিউইয়র্ক ও ওয়াশিংটনের কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ এক্সে এক পোস্টে বলেছে, ‘আমরা ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উচ্চ সতর্কতার কারণে আমরা নিউইয়র্কজুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছি। ফেডারেল অংশীদারদের সাথে সমন্বয় সাধন করে কাজ করা হচ্ছে। ’
দেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পুলিশ।
এর কিছুক্ষণ পরেই মেট্রোপলিটন পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একই ধরনের একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, মেট্রোপলিটন পুলিশ বিভাগ ইরানের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আমাদের স্থানীয়, রাজ্য এবং ফেডারেল আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলছি যাতে তথ্য ভাগাভাগি করা যায় এবং গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণ করা যায়।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখনই কোনও হুমকি নেই, তবে শহরজুড়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। লস অ্যাঞ্জেলেসের মেয়র এক্স-এ উল্লেখ করেছে, ইরানে বোমা হামলার পর শহরটি জননিরাপত্তার জন্য যেকোনো হুমকির উপর নিবিড়ভাবে নজর রাখছে।
নিউইয়র্ক শহরের সাবেক পুলিশ কর্তা পল মাউরো বলেছে, ‘এমন স্থানে নজরদারি বাড়াতে হবে যেখানে ইসরায়েলি সংযোগ আছে। কারণ কখন কী ঘটবে কেউ বলতে পারে না।
সে আরও বলেছে, ওয়াশিংটনের স্থানীয় কর্তৃপক্ষও একইভাবে কাজ করছে এবং কাস্টমস ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) বিভাগ দেশে কারা প্রবেশ করছে তার ওপর কড়া নজর রাখছে। সূত্র: ফক্স নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)