ইরানের পর তুরস্ককে শত্রু ঘোষণা করতে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল -হাকান ফিদান
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কোনো শত্রু রাষ্ট্র ছাড়া (সন্ত্রাসী) ইসরায়েল টিকতে পারে না- এমন মন্তব্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, (সন্ত্রাসী) “ইসরায়েল ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে।”
আঙ্কারায় আনাদোলু এজেন্সি আয়োজিত ‘এডিটর’স ডেস্ক’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিদান এ কথা বলেন। এসময় তিনি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তুরস্কের অবস্থান তুলে ধরেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, ‘ইরানের পর সন্ত্রাসী ইসরায়েল এখন শত্রু ছাড়া থাকতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি, শুধু ইহুদীবাদী প্রশাসনই নয়, বিরোধী দলের কিছু প্রভাবশীল ব্যক্তিও তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা করার চেষ্টা করছে। এটি ইসরায়েলে একটি নতুন রাষ্ট্রীয় কৌশলে পরিণত হচ্ছে। তারা এখন আঙ্কারাকে তাদের নতুন শত্রু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানে চলমান যুদ্ধের কারণে আপাতত সন্ত্রাসী ইসরায়েল কিছু পদক্ষেপ নিচ্ছে না, তবে ভবিষ্যতে তা নাও হতে পারে। সময় এলে তারা (সিরিয়ার বিরুদ্ধে) পদক্ষেপ নিতে চাইবে।
হরমুজ প্রণালী প্রসঙ্গে যা বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী:
ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেদিকে ইঙ্গিত করে হাকান ফিদান বলেন, গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ নিরাপদ রাখতে সামরিক পন্থা অত্যন্ত জটিল হতে পারে।
তিনি বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘœ সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক নৌপথ খোলা রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুরো বিশ্বের প্রত্যাশা হচ্ছে আন্তর্জাতিক যাতায়াত যেন অবাধ থাকে এবং কোনোভাবে বাধাগ্রস্ত না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)