আবহাওয়া:;
হরমুজে ইরানের হুঙ্কারে পালিয়ে বাঁচলো মার্কিন রণতরী
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার এবং ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মধ্যে এক শ্বাসরুদ্ধকর মুখোমুখি অবস্থানের খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে, তাদের কড়া আল্টিমেটাম ও মিসাইল লক-অনের মুখে মার্কিন রণতরীগুলো পিছু হটতে বাধ্য হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর দুই ডেস্ট্রয়ার- ইউএসএস মাইকেল মারফি এবং ইউএসএস ফ্রাঙ্ক ই. পিটারসেন অত্যন্ত গোপনীয়তার সাথে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিলো। ইরান দাবি করেছে, মার্কিন জাহাজগুলো তাদের পরিচয় গোপন করতে বাণিজ্যিক জাহাজের ছদ্মবেশ ধারণ করেছিলো এবং আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিলো।
ইরানি নৌবাহিনী সময়মতো এই অনুপ্রবেশ শনাক্ত করে সরাসরি আন্তর্জাতিক মেরিটাইম চ্যানেলে হুঁশিয়ারি জারি করে। আইআরজিসির পক্ষ থেকে মার্কিন রণতরীগুলোকে মাত্র ৩০ মিনিটের আল্টিমেটাম দেওয়া হয়। ড্রোন এবং ক্রুজ মিসাইলের মাধ্যমে লক্ষ্যবস্তু স্থির করার পর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে। কয়েক মিনিটের টানটান উত্তেজনার পর রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে মার্কিন ডেস্ট্রয়ার দুটি তাদের পথ পরিবর্তন করে পিছু হটে যায়।
এরপর ইরান সাফ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে কোনো সামরিক অনুপ্রবেশ ঘটলে তার ফলাফল হবে ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন ইসলামাবাদে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ২১ ঘণ্টার ম্যারাথন কূটনৈতিক বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই ভেঙে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)