ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের ব্যাপারে সন্ত্রাসী ড্রাম্প বারবার দাবি করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো স্বীকার করেছে- ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বিলুপ্ত হয়নি; বরং এর বড় অংশ পুনর্গঠিত হয়েছে এবং যুদ্ধ শুরু হলে ইরান আরো ভয়ঙ্করভাবে শক্ত জবাব দিতে সক্ষম।
ইরানের প্রতিরক্ষা কাঠামো কোনো একক ঘাঁটি বা নির্দিষ্ট স্থানের ওপর নির্ভরশীল নয়। দেশটির রয়েছে গোপন ও ব্যাপক বিস্তৃত প্রতিরক্ষা অবকাঠামোর একটি নেটওয়ার্ক। ফলে এই সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করার চিন্তা বাস্তবসম্মত নয়।
পশ্চিমা গণমাধ্যমও এই বাস্তবতা মেনে নিয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নির্মূল করার মিশনের ব্যর্থতায় বিস্ময় প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বহুবার দাবি করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু পশ্চিমা বিশ্লেষক মহল বলছে, এই সক্ষমতার অধিকাংশই অক্ষত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলোরও পুনর্গঠন করা হয়েছে।
মার্কিন সাময়িকী ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার ক্ষেপণাস্ত্র সম্ভারের প্রায় তিন-চতুর্থাংশ পুনর্গঠন করেছে এবং নতুন কোনো যুদ্ধ শুরু হলে প্রায় পূর্ণমাত্রার হামলা চালানোর সক্ষমতা রাখে।
এমন পরিস্থিতিতেও ড্রাম্প বারবার দাবি করছে- সে ইরানের সব সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রাম্প প্রায়ই এ ধরনের বক্তব্য দিয়ে গণমাধ্যম ও তার সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তবে বাস্তবভিত্তিক প্রতিবেদনগুলো তার দাবির বিপরীত চিত্র তুলে ধরছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রচারযুদ্ধও এই ঘটনার একটি অংশ। যুক্তরাষ্ট্র এমন একটি ধারণা প্রতিষ্ঠা করতে চায় যে ইরানের আর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু বাস্তবতা হলো, ইরান ক্ষেপণাস্ত্র শক্তিধর অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ফ্রান্সে তীব্র দাবদাহে পানিতে ডুবে ৪০ মৃত্যু
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)