ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস করলো পাঞ্জাবের বিধানসভা
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অভিযোগে পাঞ্জাবের বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে, দেশটির আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ‘সেনাবিরোধী’ বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেওয়ার জন্য ইমরানের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর গত ৯ ডিসেম্বর পাঞ্জাবের বিধানসভায় প্রস্তাবটি গৃহীত হলো।
পিটিআই ও ইমরানকে ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবে বর্ণনা করে প্রস্তাবে বলা হয়েছে, দলটি ‘শত্রু রাষ্ট্রের হাতিয়ার’ হিসেবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়, ‘যেসব প্রতিষ্ঠান পাকিস্তানকে প্রতিটি ফ্রন্টে রক্ষা করে এবং ভারতের মতো পাঁচগুণ বড় শত্রুকে সফলভাবে মোকাবেলা করেছে, তারা দেশের অখ-তা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করার জন্য রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগও রয়েছে।’
প্রস্তাবে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন, পিটিআই দলটি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তবে সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসন জারির মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)