ইমরান খানের আইনজীবীরা জামিনের আবেদন করবেন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের জন্য মঙ্গলবার তার আইনজীবীদের আবেদন করার কথা রয়েছে।
কারাগারের পরিবেশ উন্নয়নের জন্য আদালতে পিটিশন দেবেন সাবেক এই পাক প্রধানমন্ত্রীর আইনজীবী দল। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে তারা জানান, আত্তক জেলে ন্যুনতম সুযোগ-সুবিধাও পাচ্ছেন না পিটিআই প্রধান।
মূলত, গ্রেফতারের দু’দিন পর পিটিআই চেয়ারম্যানের সাথে সাক্ষাতের সুযোগ পান,আইনজীবী এবং দলীয় শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, ১১ ফুট দৈর্ঘ্য এবং ৯ ফুট প্রস্থের ছোট্ট একটি সেলে রাখা হয়েছে ইমরান খানকে। সেখানে নেই আলাদা টয়লেট। তাছাড়া, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সুযোগ-সুবিধাও পাচ্ছেন না।
এ ব্যাপারে পিটিশন দাখিলের মাধ্যমে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেন, অবস্থা খুবই শোচনীয়। ইমরান খানকে ছোট্ট একটি সেলে রাখা হয়েছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভয়াবহ, কোনো আলাদা টয়লেট নেই। অন্ধকার রুমে মাছি-কীটপতঙ্গ ভর্তি। এমনকি সাধারণ কয়েদিদের যেসব সুযোগ-সুবিধা দেয়া হয়, সেগুলো থেকেও তিনি বঞ্চিত।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।