ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং মন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগে দেশটির তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফও।
গত মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের নাম প্রকাশ করেনি, শুধু তাদের নামের আদ্যক্ষর জানিয়েছে।
রয়টার্স সরকারি সূত্রের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে, সম্প্রতি প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া লিস্টিও সিগিত প্রাবোও আটকদের একজন। তিনি এখনো পুলিশ বাহিনীর সদস্য।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রেসিডেন্ট, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির ফোনে বেআইনিভাবে আড়ি পেতেছেন ওই তিন কর্মকর্তা।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, লিস্টিও সিগিত প্রাবোওর সঙ্গে প্রেসিডেন্টের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। গত মাসে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হওয়ার আগে তিনি জাতীয় পুলিশের প্রধান ছিলেন।
জাতীয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান আসেপ সাফরুদ্দিন মঙ্গলবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, কোনো নিয়মনীতি অনুসরণ না করে বা বেআইনিভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গণসংগঠনের নেতা, গণমাধ্যম, বেসরকারি সংস্থা এবং ব্যবসায়ীদের ফোন নম্বরে আড়ি পাতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আসেপ সাফরুদ্দিন জানান, সন্দেহভাজন ব্যক্তিরা বেআইনিভাবে যোগাযোগে আড়ি পাতা, অনুমতি ছাড়া ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ এবং ইলেকট্রনিক তথ্য মুছে ফেলার বিষয়ে ইন্দোনেশিয়ার আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ যথাক্রমে ১০, ৬ ও ৮ বছরের কারাদ- হতে পারে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।