ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের, ১৯% শুল্ক অন্তর্ভুক্ত
আল ইহসান ডেস্ক:
গত মঙ্গলবার (১৫ জুলাই) ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে কথা বলার পর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পরে ট্রাম্প সাংবাদিকদের বলেছে, এই চুক্তির অধীনে ইন্দোনেশিয়া আমেরিকান রফতানির ওপর কোনো শুল্ক আরোপ করবে না, পক্ষান্তরে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার রফতানির ওপর ১৯% শুল্ক বসাবে।
পরবর্তীতে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে সে বলেছে, চুক্তিটি ‘চূড়ান্ত’ হয়েছে। তবে, গত ১৫ জুলাই বিকেল পর্যন্ত ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে এখনও এমন কোনো ঘোষণা আসেনি।
ট্রাম্প আরও বলেছে, ইন্দোনেশিয়া ‘১৫ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান পণ্য, ৪.৫ বিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য এবং ৫০টি বোয়িং জেট বিমান কিনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে-যার বেশিরভাগই ৭৭৭ মডেলের। ’
পিটসবার্গে একটি সম্মেলনে ভাষণ দিতে হোয়াইট হাউস ছাড়ার আগে সে বলেছে, ইন্দোনেশিয়া ‘উচ্চমানের তামার জন্য পরিচিত, যা আমরা ব্যবহার করবো। ’
যার অর্থ হতে পারে যে আগস্ট ১ থেকে ট্রাম্প যদি সব তামা আমদানিতে ৫০% শুল্ক বসানোর হুমকি বাস্তবায়ন করে, তাহলে ইন্দোনেশিয়ার তামার ওপর কম বা কোনো শুল্কই আরোপিত নাও হতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রে ২০ মিলিয়ন ডলার মূল্যের তামা রফতানি করেছিলো, যা শীর্ষ সরবরাহকারী চিলি (৬ বিলিয়ন ডলার) এবং কানাডার (৪ বিলিয়ন ডলার) তুলনায় অনেক কম।
সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছে, ‘সেখানে কোনো শুল্ক নেই; তারা এখানে শুল্ক দেয়। আমরা অসমতাকে আমাদের অনুকূলে নিয়ে আসছি। ’ ট্রাম্প বলেছে, ভারতও একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ‘একই পথে কাজ করছে’।
গত এপ্রিল মাসে, ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২% শুল্ক বসিয়েছিলো, কিন্তু পরে এই ‘পারস্পরিক’ শুল্ক স্থগিত করেছিলো। গত তিন মাস ধরে যেসব দেশের ওপর শুল্ক আরোপের কথা ছিলো, তাদের ওপর ন্যূনতম ১০% শুল্ক দেওয়া হয়েছে। এটি আগস্ট ১ তারিখে শেষ হওয়ার কথা।
ট্রাম্প গত মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকালে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছে, ‘সবার জন্য চমৎকার একটি চুক্তি, এইমাত্র ইন্দোনেশিয়ার সাথে করা হয়েছে। আমি সরাসরি তাদের সম্মানিত প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছি। বিস্তারিত শীঘ্রই আসছে!’
এটি ট্রাম্পের তিন মাসে চতুর্থ বাণিজ্য চুক্তির ঘোষণা। সে এর আগেও একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের সাথে অনেকগুলো চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলো, কিন্তু সেগুলো বাস্তবায়ন করা কঠিন প্রমাণিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের গত বছরের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া আমেরিকার ২৩তম বৃহত্তম বাণিজ্য অংশীদার। গত বছর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, যেখানে পোশাক ও জুতাই ছিলো শীর্ষ দুটি পণ্য।
অন্যদিকে, গত বছর যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ১০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। তেলবীজ ও শস্য এবং পেট্রোলিয়াম ও গ্যাস ছিলো শীর্ষ দুটি রফতানি পণ্য।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।