ইতালিতে বেড়েছে হিটস্ট্রোক, স্পেনে তাপমাত্রা ৪৬ ডিগ্রি
ইউরোপের বড় অংশজুড়ে দাবদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমের মধ্যে অনেকগুলো দেশের কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করছে।
এই দাবদাহ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে স্পেনের দক্ষিণাঞ্চলে। সেভিয়া ও এর প্রতিবেশী এলাকাগুলোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্পেনের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সেভিয়া থেকে ১২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের শহর এল গ্রানাদোতে জুনে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। গত শনিবার শহরটিতে ৪৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে ইতালিতে জরুরি বিভাগগুলো দেশজুড়ে হিটস্ট্রোকের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে। ইতালিয়ান সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিনের সহসভাপতি মারিও জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে মূলত ‘বয়স্ক মানুষজন, ক্যান্সারের রোগী ও গৃহহীনরা’ সবচেয়ে বেশি ভুগছে।
বিবিসি জানিয়েছে, ইতালি, পর্তুগাল ও ক্রোশিয়ার বিভিন্ন অংশে উচ্চ তাপমাত্রার কারণে ‘রেড অ্যালার্ট’ (লাল সতর্কতা) জারি করা হয়েছে। আর স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বোসনিয়া ও হারজেগোভিনা, হাঙ্গেরি, সার্বিয়া, সেøাভেনিয়া ও সুইজারল্যান্ডে মাঝারি স্তরের সতর্কতা জারি করা হয়েছে।
চলতি সপ্তাহের মাঝামাঝি কিছু এলাকার তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে।
.................................
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।