ইতালিতে দাবানলে পুড়েছে ৭০ হাজার হেক্টর বনভূমি
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইতালিতে চলতি বছর দাবানলে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার হেক্টর (১ লাখ ৭৩ হাজার একর) বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ বিগত দুই দশকের গড় হারের তুলনায় প্রায় ১৩৩ শতাংশ বেশি।
পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়াল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার’ (ডাব্লিউডাব্লিউএফ)-এর এক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।
ডাব্লিউডাব্লিউএফ ইতালির প্রতিবেদন অনুযায়ী, দাবানলে পুড়ে যাওয়া এই ভূমির পরিমাণ প্রায় এক লাখ মাঠের সমান। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ আগুনই লেগেছে সুরক্ষিত বনাঞ্চল ও সংরক্ষিত এলাকায়।
সংস্থাটি জানায়, কেবল ইতালি নয়, পুরো ইউরোপজুড়েই দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। চলতি বছর ইউরোপজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৩৫ হাজার হেক্টর এলাকা দাবানলে পুড়েছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় ১ লাখ হেক্টর বেশি।
ইউরোপের অন্যান্য দেশের মধ্যে স্পেনে দাবানলে ২ লাখ ১৯ হাজার হেক্টর এবং ফ্রান্সে ৯১ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়েছে। এসব অগ্নিকান্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং তিন লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুক মালিকানার মেটা ‘জেনেশুনে শিশুদের ক্ষতি করছে’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তর-দক্ষিণ থেকে সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজায় কথিত ‘বোর্ড অব পিসের’ প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি বর্বরতা: গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ব্যর্থতা: দুই শীর্ষ কর্মকর্তার চাকরিচ্যুতি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)