আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান হবে -পররাষ্ট্র মন্ত্রণালয়
দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান স্থল সীমান্ত চুক্তির অধীনে ভারতের সঙ্গে সীমান্ত-সম্পর্কিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছে বাংলাদেশ।
গত সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি কাঠামোর অধীনে গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা উচিত বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।