ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপে শিশু ও কিশোরদের মধ্যে সাইবার বুলিং (অনলাইনে হয়রানি) সমস্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি)-এর ২০২৫ সালের নতুন রিপোর্ট অনুযায়ী, দেশভেদে হয়রানির মাত্রা ভিন্ন হলেও ২৯টি দেশের সব কয়টিতে উঠতি বয়সিরা অনলাইনে হয়রানির শিকার হচ্ছে।
সবচেয়ে বেশি সাইবারবুলিং হওয়া দেশের মধ্যে রয়েছে- লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, এস্তোনিয়া, স্কটল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্ক। ইউরোপীয় এসব দেশে সাইবারবুলিং-এর হার গড়ে ১৫ দশমিক ৫ শতাংশের চেয়ে বেশি। অন্যদিকে স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে এ হার অপেক্ষাকৃত কম।
প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে হুমকিপূর্ণ মেসেজ, ই-মেইল বা টেক্সট প্রেরণ, অশ্লীল হয়রানি করতে ডিপফেক নগ্ন ছবি পোস্ট, ওয়ালে অপমানজনক পোস্ট, ওয়েবসাইট তৈরি করে কারো ঠাট্টা করা, অনুমতি ছাড়া অনলাইন ছবি বা প্রামাণ্যচিত্র শেয়ার করা ইত্যাদি কর্মকা-ের সংখ্যা বাড়ছে।
ডাবলিন সিটি ইউনিভার্সিটির অধ্যাপক জেমস বলেছে, প্রযুক্তি, সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগত ব্যবস্থার সমন্বয় দেশগুলোর মধ্যে সাইবারবুলিংয়ের মাত্রায় পার্থক্য তৈরি করছে। এক্ষেত্রে প্রযুক্তি যেমন- ইন্টারনেট প্রবেশাধিকার, স্মার্টফোন ব্যবহার ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম প্রভাব ফেলছে। এছাড়া সংস্কৃতি (সামাজিক মূল্যবোধ ও বাক্যপ্রকাশের ধরন) এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেমন- ডিজিটাল শিক্ষা, স্কুলে সাইবার নিরাপত্তা পাঠক্রম এবং অভিভাবক পর্যবেক্ষণ বড় পার্থক্য তৈরি করছে।
করোনার সময় স্কুল বন্ধ থাকায় এবং সামাজিক জীবনের বড় অংশ অনলাইনে চলে আসায় কিশোররা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি সময় কাটিয়েছে। এ সময় সাইবারবুলিং-এর সুযোগও বেড়ে যায়। এরপর এ সংখ্যা আর কমেনি।
সূত্র: ইউরো নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)