ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসহ গোটা ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। গরমের দাপটে অসহায় হয়ে পড়েছে কট্টর ইসলাম ও মুসলিমবিদ্বেষী দেশগুলো। বিশেষ করে দক্ষিণ ও মধ্য ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশী উষ্ক আবহাওয়ার সম্মুখীন হয়েছে। তাপপ্রবাহের কবলে পড়ে চরম পরিস্থিতি পার করছে ওই অঞ্চলের কোটি কোটি অধিবাসী। এতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
ফ্রান্সে মৃত্যু ছাড়িয়েছে ১ হাজার:
তীব্র দাবদাহে ফ্রান্সে অন্তত ১ হাজারের বেশী মানুষের প্রাণহানির তথ্য রেকর্ড করা হয়েছে। গতকাল রোববার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থার এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, তাপপ্রবাহের কারণে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় আরও অনেকে মারা গেছে; যারা পরিসংখ্যানে বাইরে রয়েছে। যে কারণে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
জার্মানিতে হিটস্ট্রোকে চার শতাধিক মৃত্যু:
ইউরোপের অন্যান্য দেশগুলোর মত তীব্র গরম জার্মানিকেও গ্রাস করেছে। ব্রাসেলস থেকে বার্লিনসহ জার্মানির ছোট-বড় শহরগুলো তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচ- গরমে খাঁ খাঁ করছে রাস্তাঘাট, শপিং মল ও শহরের কেন্দ্রগুলো। অনেক জায়গা দেখে মনে হবে পরিত্যক্ত এলাকা।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শীঘ্রই দেশটিতে গরম কমার কোন লক্ষণ নেই।
দেশটির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে এ পর্যন্ত চারশ’ জনেরও বেশি হিটস্ট্রোক, অতিরিক্ত তাপজনিত চাপ, তাপপ্রবাহ বা ডুবে যাওয়া ঘটনায় প্রাণ হারিয়েছে।
স্পেনে মৃত বেড়ে ৩৬৭:
ইউরোপের দেশ স্পেনেও মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। তীব্র দাবদাহে স্পেনে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্পেনের সরকারি মোমো মনিটরিং সিস্টেম জানিয়েছে, দাবদাহজনিত কারণে দেশটিতে মৃতের সংখ্যা ৩৬৭ জনে পৌঁছেছে। সময় যত গড়াচ্ছে গরমের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। ফলে মৃতের সংখ্যাও ততই বাড়বে বলে আশঙ্কা স্পেনের সরকারী সংস্থার। এছাড়া তাপদাহের কারণে বার্সেলোনার নিকটবর্তী একটি বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ১৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়ার জোর ব্যবস্থা চলছে।
ইংল্যান্ড-ইতালির সর্বশেষ খবর:
ইউরোপের এই তিন দেশ ছাড়াও বৃহত্তর আকারে ছড়িয়ে পড়েছে দাবদাহের আঁচ। ইংল্যান্ড, ইতালি, বেলজিয়াম, গ্রিস ও নেদারল্যান্ডসে গত শনিবারের তাপমাত্রা জুনের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে এই দেশগুলোর কর্তৃপক্ষ বিভিন্ন কনসার্ট, ম্যারাথন ও বড় বড় গণজমায়েত বাতিল করতে বাধ্য হচ্ছে।
ইতালিতে গরমে প্রাণহানির সংখ্যা ৫ জনের কথা বলা হচ্ছে। একই সময়ে অতীতের দীর্ঘ প্রায় ৫০ বছরের সমস্ত রেকর্ড ভেঙে গ্রেট ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি তৎপরতা শুরু করেছে এবং রোমসহ দেশের প্রধান ১৬টি বড় শহরে সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












