বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও নিয়মিত পরামর্শের কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় দুই দেশের দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকের শুরুতে উভয় পক্ষের প্রতিনিধিদলের প্রধানরা সমঝোতা স্মারকে সই করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত ড. এম নজরুল ইসলাম। লিথুয়ানিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিডমান্তাস ভারবিকাস।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পারস্পরিক সফর আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও লিথুয়ানিয়া।
বাংলাদেশ তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধশিল্পসহ বিভিন্ন উৎপাদন খাতে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে। একই সঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে লিথুয়ানিয়ার বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়। দেশটির বেসরকারি খাতের একটি অনুসন্ধানী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়েছে দুই দেশ। বৈঠকে ডিজিটাল শাসন, ই-আইডি ব্যবস্থা, নিরাপদ তথ্য বিনিময়, উদ্ভাবন ও ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ই-গভর্ন্যান্স খাতে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লিথুয়ানিয়া।
এ ছাড়া ই-রেজিস্ট্রেশন, ফিনটেক, সরকারি প্রযুক্তি, ক্লাউড ও ডেটা সেবা, সাইবার নিরাপত্তা, ই-পরিবহন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উচ্চপ্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও জীবপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্থনীতির তিন খাতেই ধাক্কা, সেপ্টেম্বরে আরও কমলো গতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












