ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি ছাড়ালো ১৬ হাজার
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জুলাই মাসের শুরুতে এক সপ্তাহের তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপিয়ান মর্টালিটি মনিটরিং নেটওয়ার্কের এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। তীব্র গরমে মৃত্যুর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে।
বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর মৃত্যুহার দ্রুত বেড়ে যায়। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিম ইউরোপের দেশগুলোতে অতিরিক্ত মৃত্যুর হার বেশি ছিলো।
তীব্র দাবদাহের এই এক সপ্তাহে শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত রোগের মৌসুমের তুলনায়ও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে তাপপ্রবাহে মৃত্যুর প্রকৃত সংখ্যা নির্ধারণে তাপমাত্রাজনিত অসুস্থতা ছাড়াও হৃদ্যন্ত্র ও শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতার মতো পরোক্ষ কারণ বিবেচনায় নেওয়া হয়।
এদিকে, তীব্র গরমের প্রভাবে ইউরোপের বিভিন্ন নদ-নদীর পানির স্তর রেকর্ড পরিমাণে কমে গেছে। একই সঙ্গে বেশ কয়েকটি অঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই ইউরোপের বড় একটি অংশে নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)