গোলান ঘিরে ঘূর্ণায়মান শঙ্কা, সন্ত্রাসী ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তবে সিরিয়া?
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সম্প্রতি সিরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান, তল্লাশি, গ্রেফতার এবং গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। গত জুমুয়াবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দারা প্রদেশের গ্রামীণ এলাকায় বেসামরিক নাগরিকদের বাড়িঘরের দিকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
এই হামলার কারণে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। এর পাশাপাশি কুনেইত্রা প্রদেশে প্রবেশ করে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং বেসামরিক নাগরিক ও যানবাহনে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনারা।
গত শনিবার (১৫ আগস্ট) রাতে দক্ষিণ কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে। সিরিয়ার আল-ইখবারিয়া টিভি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল-রাফিদে প্রবেশ করে কয়েকটি বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার সরকার পতনের পর সন্ত্রাসী ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তিকে অকার্যকর ঘোষণা করে। এরপর দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির সংলগ্ন জাতিসংঘ-নিয়ন্ত্রিত বাফার জোনে প্রবেশ করে এবং দক্ষিণ সিরিয়ার আরও ভেতরে সামরিক অবস্থান স্থাপন করে। এছাড়া গোলান মালভূমি ইসরায়েলের বলে সম্প্রতি স্বীকৃতিও দিয়েছে কলম্বিয়া।
বর্তমানে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে দখলদারিত্ব অব্যাহত রেখেছে পরগাছা ইসরায়েল। ইসরায়েলি দখলদাররা বর্তমান যুদ্ধকে ‘সাত ফ্রন্টের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।
এমন অবস্থার মধ্যেই বিতর্কিত এক মন্তব্য করেছে ইসরায়েলের প্রবাস বিষয়ক মন্ত্রী। তার মতে, নিকট ভবিষ্যতে সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল এবং গাজা উপত্যকার চেয়েও তা ভয়াবহ হবে বলে সে মন্তব্য করেছে।
সে বলে, গাজার আরও তীব্র সংস্করণ হচ্ছে সিরিয়া এবং পরবর্তী যুদ্ধ সিরিয়াতেই হবে-এ বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত। এটি এড়ানোর কোনো উপায় নেই।
সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রকাশ্য হুমকি তার জন্য নতুন নয়। এর আগেও সে বলেছিলো, শিগগির হোক বা দেরিতে আমরা সিরিয়ার সঙ্গে যুদ্ধ করবো কারণ সিরিয়া ও তুরস্ক ইরানের চেয়ে অনেক বেশি উদ্বেগের কারণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উত্তেজনা কমাতে সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে চায় ইরান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করলো এয়ার ফ্রান্স
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












