যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন অর্ধসহস্রাধিক
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় লালা। এর তা-বে পুরো রাজ্যজুড়ে অন্তত ৫০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) পরিস্থিতিকে ‘জীবন বিপন্নকারী’ হিসেবে উল্লেখ করে চরম সতর্কতা জারি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাওয়ারআউটেজ ডট কমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিটে হাওয়াইয়ে বিদ্যুৎবিহীন গ্রাহকের সংখ্যা ছিলো ৫২ হাজার ৮৮৯। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২ এবং মাউই কাউন্টিতে ১৭ হাজার ২০৩ গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টায় দেওয়া হারিকেন সেন্টারের পূর্বাভাসে বলা হয়, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি (২৫ দশমিক ৪ থেকে ৫১ সেন্টিমিটার) বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। সতর্ক বার্তায় হারিকেন সেন্টার জানায়, এই প্রবল বৃষ্টিপাতের ফলে বিশেষ করে পাহাড়ি বা খাড়া ঢালু এলাকায় জীবন বিপন্নকারী বন্যা ও ভূমিধস সৃষ্টি হতে পারে।
হাওয়াইয়ান ইলেকট্রিকের মুখপাত্র জানায়, বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ ভেঙে পড়ে একাধিক খুঁটি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)