চলতি অর্থবছরে সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরে দেশের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সরকারি আর্থিক সম্মাননার আওতায় আসছেন, যা কার্যকর হবে গত জুলাই মাস থেকে। যেসব সুবিধাভোগীর তথ্য এখনো সম্পূর্ণ নথিভুক্ত হয়নি, তালিকাভুক্তি শেষ হলে তারাও জুলাই থেকে হিসেব করে বকেয়াসহ এককালীন অর্থ পাবেন।
সাভারের বাইপাইলে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে প্রায় দুই লাখ ১০ হাজার ব্যক্তির তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট ব্যক্তিদের আগামী ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করার লক্ষ্য রয়েছে।
আর্থিক সহায়তার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ ও মন্দিরসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এই সুবিধার আওতায় আনা হবে। সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির অংশ হিসেবে ধর্মবর্ণ নির্বিশেষে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী
সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী
‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’
হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’
আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল
নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ…
পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।