ইউনূসকে নিয়ে সরকার কেন সমালোচনার মুখে পড়বে -ওবায়দুল
ইউনূসকে নিয়ে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. ইউনূস আইনের ঊর্ধ্বে নন, আওয়ামী লীগ তাকে সাজা দেয়নি। তাহলে সরকার সরকার কেন সমালোচনার মুখে পড়বে?’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রশ্ন তোলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘একজন মানুষ, তার সামাজিক অবস্থান বা তার স্ট্যাটাস কখনও আইনের ঊর্ধ্বে নয়। শাস্তি তাকে (ড. ইউনূসকে) আওয়ামী লীগ দেয়নি। যেসব শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটি তাদের করা মামলা। সেই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছেন। এখানে সরকারের কী করণীয় আছে?’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সরকারের কোনো টানাপোড়েন নেই। পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়া মানে দলগতভাবে সরে যাওয়া নয়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।