প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে খুন, জানা গেল ৩ বছর পর
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সামিন, ১৩৯১ শামসী সন , ০৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
অজ্ঞাতপরিচয় ‘দুর্বৃত্তদের’ হাতে খুন হন গাজীপুরের শ্রীপুরের এক অটোরিকশা গ্যারেজের মালিক গিয়াসউদ্দিন (৬০)। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন গিয়াসের বড় ছেলে অলিউল্লাহ। তিন বছর পর জানা গেছে, চাচাতো ভাইয়ের সঙ্গে পরিকল্পনা করে গিয়াসকে হত্যায় জড়িত ছিলো তারই আরেক ছেলে।
শ্রীপুরের ভাংনাহাটির নতুন বাজারের বাসিন্দা গিয়াসের বাড়ির পাশেই অটোরিকশার গ্যারেজ। সেখানে ভাড়ায় অটোরিকশা রাখা হতো। গিয়াস রাতে গ্যারেজেই ঘুমাতেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর সেখানে ঘুমিয়েছিলেন গিয়াস। পরদিন সকালে গ্যারেজ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি ছিল না। তবে এজাহারে গিয়াসের প্রতিবেশী শাহাবুদ্দিন, তার ছেলে মোখলেছ ও স্ত্রী মোরশেদাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। মামলার বিবরণে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল গিয়াসের।
শ্রীপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করে। গোয়েন্দা পুলিশ হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারলে মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত করে পিবিআই জানতে পারে, গিয়াসকে খুন করে তারই এক ছেলে ও ভাতিজা।
সন্দেহভাজন শাহাবুদ্দিন ও মোর্শেদার মুঠোফোনের সিডিআর (কল রেকর্ড) পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার রাতে তারা ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে জয়দেবপুরে ছিলো। ফলে এই খুনের ঘটনায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)