ইউক্রেনের রাজধানীতে রাতভর বিমান হামলা রাশিয়ার
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী শহরে সারা রাত ধরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেসামরিক মানুষ মাটির তলায় সাবওয়ে স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন।
তবে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করেছে। গতকাল মঙ্গলবার (৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে রাতের আঁধারে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের রাজধানীতে অবস্থান কর্মকর্তারা বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ২০ টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছে, ‘সবগুলো ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, কোনোটাই আঘাত হানতে পারেনি।’
তবে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পরপরই ইউক্রেনের এই রাজধানী শহরটি চার ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতার অধীনে থাকার সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দের মতো শোনাচ্ছিল বলেও জানিয়েছে তারা।
কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানী ছাড়াও ইউক্রেনের অন্যান্য শহরে একইভাবে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বিমান হামলা ছাড়াও দূরপাল্লার রকেটও ছোঁড়া হয়েছে। তবে ইউক্রেন এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে হামলা অনেকটাই প্রতিহত করতে পেরেছে।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।