ইইউর সতর্কতা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত!
আল ইহসান ডেস্ক:
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে উত্তেজনা ও অনিশ্চয়তা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি অভিনব নির্দেশনা জারি করেছে। ইইউর সকল সদস্য রাষ্ট্রের নাগরিকদের জন্য ৭২ ঘন্টার জরুরি সরঞ্জাম ও খাদ্য মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ইইউর ইতিহাসে প্রথমবারের মতো একটি সমন্বিত প্রস্তুতিমূলক কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘোষণার পেছনে ইইউর যুক্তি হলো বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত থাকা।
ইউরোপীয় কমিশনের মতে, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, অগ্নিকা-, মহামারী থেকে শুরু করে সাইবার আক্রমণ বা সামরিক সংকট - সব ধরনের পরিস্থিতির জন্য এই প্রস্তুতি প্রয়োজন। কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো নাগরিকদের স্বাবলম্বী করে তোলা, যাতে কোনো সংকটের প্রথম ৭২ ঘন্টায় তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
ইইউর এই নতুন কৌশলটি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। সুইডেন দীর্ঘদিন ধরে তার নাগরিকদের জরুরি খাদ্য ও পানি মজুদ রাখতে উৎসাহিত করে আসছে। নরওয়ে পারমাণবিক হামলা মোকাবিলায় আয়োডিন ট্যাবলেট বিতরণের ব্যবস্থা রেখেছে। জার্মানি নাগরিকদের ব্যক্তিগত বাংকার নির্মাণের পরামর্শ দিয়েছে। ফিনল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি সম্প্রতি সতর্ক করে বলেছে যে, ইউরোপের এখনও সশস্ত্র আগ্রাসন মোকাবিলায় একটি স্পষ্ট পরিকল্পনার প্রয়োজন রয়েছে।
এই নির্দেশনা ইউরোপজুড়ে নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই এটিকে আসন্ন কোনো বড় ধরনের সংকটের ইঙ্গিত হিসেবে দেখছে। তবে ইইউ কর্মকর্তারা একে “সচেতনতা বৃদ্ধির উদ্যোগ” হিসেবেই ব্যাখ্যা করছে। তাদের মতে, পূর্বপ্রস্তুতি যেকোনো বিপর্যয়কালীন ক্ষয়ক্ষতি হ্রাস করতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছে, ইইউ আসলে তার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে চায়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।