আড়াইহাজারে গোডাউনে অভিযান, চালানবিহীন ২৪ হাজার কেজি সুতা জব্দ
নূরানীগঞ্জের আড়াইহাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে কর চালানবিহীন ২৪ হাজার ২১ কেজি দেশি-বিদেশি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা।
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম গোডাউনটিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে সেখানে কর চালানবিহীন বিপুল পরিমাণ দেশি ও বিদেশি সুতা পাওয়া যায়। পরে এসব সুতা জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা সুতার মধ্যে দেশি সুতা রয়েছে ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি সুতা রয়েছে ৪ হাজার ৫৫৫ কেজি। সব মিলিয়ে জব্দ করা সুতার পরিমাণ ২৪ হাজার ২১ কেজি। এসব সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ ঘটনায় এরই মধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশজুড়ে থাকবে টানা ৫ দিন বৃষ্টি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২২ দিনের নিষেধাজ্ঞা, নদী ছাড়ছেন জেলেরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)