মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।
প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচà বাকি অংশ পড়ুন...
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গততকাল সোমবার সকাল ৭টার দিকে রাঠবাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু অপসারণের নামে ফসলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন অধিদপ্তরে বদলি ও পদায়নে ঘুষের হার এলাকাভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও এনফোর্সমেন্ট অভিযানে এমন ঘুষবাণিজ্যের তথ্য উঠে আসে। কিন্তু দেড় বছর দুদকের সেই অনুসন্ধান রহস্যজনকভাবে আটকে আছে। এখনো তদন্তই শুরু হয়নি।
বন অধিদপ্তরে বদলি ও পদায়ন ক্ষেত্রে কোন পদে কত টাকা দিতে হবে, তা নির্ধারিত। বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির এলাকায় দুই বছরের জন্য পদায়ন পেতে দিতে হয় ৫০ লাখ টাকা। দ্বিতীয় শ্রেণির এলাকায় ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির এলাকায় ২০ লাখ টাকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের কাছে কোনো ভিকটিম না রেখেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো একটি অনলাইন প্রতারক চক্র।
নিখোঁজের বিজ্ঞপ্তি দেখে পরিবারের সদস্যদের নম্বর সংগ্রহ করে অপহরণকারী পরিচয়ে ফোন দিতো চক্রটি। পরে ভিকটিমের কণ্ঠ নকল করে মারধর ও নির্যাতনের অভিনয় করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করত তারা।
এমন একটি প্রতারক চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আল-আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পৃথক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য তিন জেলায় স্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার্বত্য অঞ্চলের ৪১টি খাত থেকে তারা এই চাঁদা তোলে। এ টাকায় তারা গড়ে তুলেছে বিশাল অস্ত্রের মজুত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় বোঝা হলো আঞ্চলিক উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধার্য করা বার্ষিক চাঁদা। প্রশাসনের নজরদারির বাইরে এসব চাঁদা বাধ্যতামূলকভাবে দিতে হয়। উপজাতি সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-সন্ বাকি অংশ পড়ুন...
গত জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে পবিত্র দ্বীন ও দেশের মর্যাদা, জনগণের নিরাপত্তা ও স্বার্থ, বন্দর-খনিসহ সকল জাতীয় সম্পদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা ও শক্তিশালী প্রতিরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর গ্রহণ করা বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে অভিযানের জন্য ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা যদি ড্রাম্পকে অভিশংসনে আনার চেষ্টা করে, তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে এমন সতর্কবার্তা দিয়েছে সন্ত্রাসী ড্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হয়েছে গত ৩ নভেম্বর এবং পরের দিন ৪ নভেম্বর নির্বাচনের ফলাফলও প্রকাশিত হয়েছে। সেই ফলাফল থেকে জানা গেছে, এবারের নির্বাচনে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেটে বড় জয় পেয়েছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ মার্কেটে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে নিহত ও আহতের সংখ্যা আলাদাভাবে জানা যায়নি।
গতকাল জুমুয়াবার হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, হতাহতের এই সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া গেছে। মার্কেটটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের মরদেহ উদ্ধারের কাজ শেষ না হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিব বাকি অংশ পড়ুন...
কক্সবাজারে সংবাদদাতা:
টেকনাফের হ্নীলা ইউনিয়নে দুর্গম পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবপাচারকারী চক্রের সাথে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনার পর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল জুমুয়াবার সন্ধ্যা পর্যন্ত টেকনাফের পাহাড়ে অপরাধিদের আস্তানা ঘিরে যৌথবাহিনী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
গত বৃহস্পতিবার টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারীদের সাথে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় তিতাস শেখ নামে এক সেনঠবাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল নিয়ে জমা করা হয় মাটির নিচে ট্যাঙ্কে। এভাবে অবৈধ সংযোগ স্থাপনের মাধ্যমে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়িসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মাধবপুর থানায় সাবেক এক ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল)।
পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১টার দি বাকি অংশ পড়ুন...












