নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকার নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোনো অপারেটরের কাছে পরিচালনার দায়িত্ব দেয়ার চুক্তি করলে চট্টগ্রাম বন্দর থেকে কুতুবদিয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।
এনসিটি, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) পরিচালনায় বিদেশি অপারেটর যুক্ত করার সরকারি উদ্যোগের প্রতিবাদে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ হুঁশিয়ারি দেন।
পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, এনসিটি নিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করা হলে বন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, ‘কোনো চুক্তি করার উদ্যোগ নেওয়া হলে চট্টগ্রাম বন্দর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। শুধু বন্দর নয়, কুতুবদিয়ার বহির্নোঙর পর্যন্ত কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে।’
খোকন বলেন, বিক্ষোভকারীরা কোনো অস্থিতিশীলতা চান না। সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে বন্দর শ্রমিক ও সাধারণ মানুষের মতামত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা কোনো অস্থিতিশীলতা চাই না। আমরা গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু আপনাদের জনগণের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।’
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সরকারকে বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
খোকন বলেন, ‘জনগণের মতামত বিবেচনায় নিলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। অন্যথায় এনসিটি, সিসিটি ও জিসিবির বেসরকারীকরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া বন্দর শ্রমিক, কর্মচারী ও অন্যরা এর বিরোধিতা করে দেশজুড়ে গণআন্দোলনের মাধ্যমে সর্বশক্তি প্রয়োগ করবে।’
সরকারের সঙ্গে সরাসরি আলোচনার দাবি শ্রমিকদের:
পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির প্রস্তাবিত ব্যবস্থা নিয়ে এগোনোর আগে সরকারের উদ্দেশ্যে বন্দর শ্রমিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আহ্বান জানান।
কবির বলেন, আমরা বারবার সরকারকে আমাদের ডাকতে অনুরোধ করেছি। আপনারা বাংলাদেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক, একইসঙ্গে আপনারা আমাদেরও আশা-আকাক্সক্ষার প্রতীক। চট্টগ্রাম বন্দর ও আন্দোলনরত শ্রমিকদের মধ্য থেকে একটি প্রতিনিধিদলকে ডাকুন এবং আমাদের সঙ্গে বসুন।
তিনি আরও বলেন, আমরা যদি আপনাদের বোঝাতে পারি, তাহলে কোনো পরিস্থিতিতেই আপনারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবেন না। আর আমরা যদি আপনাদের বোঝাতে ব্যর্থ হই, তাহলে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন।
আন্দোলনকারীরা বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে তারা চান সরকার আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করুক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যান -প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)