ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
ভোলায় একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ চোরাই সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের চালক ওমর ফারুককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মঙ্গলবার (৬ অক্টোবর ) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা বাজার এলাকার থেকে ওই চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা বাজার এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। একই সঙ্গে ওই কাভার্ডভ্যানের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দৌলতখান উপজেলা থেকে কাভার্ডভ্যানটি চোরাই সয়াবিন নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছে। ৬১ ব্যারেলে প্রায় ১২ হাজার লিটার সয়াবিন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
তিনি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত চলছে। জব্দকৃত সয়াবিন তেলসহ আটক চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)