‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুরে একটি ভাড়া বাসা থেকে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) নুরুল্লাপুর এলাকার একটি ভবনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় বাসাটি খালি ছিল। ফলে ইয়াবাগুলো কার এবং কী উদ্দেশ্যে বাসাটিতে মজুত করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, ওই বাসায় বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. ফারহান রানা নামে এক যুবক প্রায় তিন মাস আগে মাসিক ৮ হাজার টাকা ভাড়ায় বাসাটি নেন। বাসা নেয়ার সময় তিনি নিজেকে মাছ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। পরিবারের সদস্যদের নিয়ে সেখানে বসবাস করবেন বলেও বাড়ির মালিককে জানিয়েছিলেন।
বাড়ির মালিক আবুল হাসনাত জানান, বাসা নেয়ার পর ফারহান সেখানে সোফা, খাট, ফ্রিজ, এসিসহ বিভিন্ন আসবাবপত্র রাখেন। তার সঙ্গে একজন প্রাইভেটকার চালকও থাকতেন।
বাড়ির মালিক বলেন, ভাড়াটিয়া নিজেকে মাছ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়ায় তাকে নিয়ে কোনও সন্দেহ হয়নি। পরে ওই বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনি বিস্মিত হয়েছেন।
তবে ফারহান রানা ওই ইয়াবার সঙ্গে সরাসরি জড়িত কি না, তা এখনও নিশ্চিত করেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় বাসাটি খালি থাকায় ফারহান সেখানে ছিলেন কি না বা বর্তমানে কোথায় আছেন, সেটিও তদন্ত করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ইয়াবার উৎস, কারা এগুলো সেখানে মজুত করেছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে ওই বাসায় লোকজনের যাতায়াত থাকলেও সেখানে মাদক মজুত করা হতে পারে—এমন কোনও ধারণা তাদের ছিল না। আবাসিক ভবনের একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












