২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
আগামী বছর থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন কয়েকটি বই দেয়ার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা এবং ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চারটি নতুন বই ২০২৭ সালে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। এছাড়া কারিকুলামের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ ২০২৮ সাল থেকে শুরু হবে।
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রেখেছেন। তাই আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। এই দেশ গড়তে তাদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। যুব সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার প্রসারে গুরুত্ব দেয়া হচ্ছে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ক্রীড়াকে প্রাধান্য দিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী এটাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের মেধা এবং সৃজনশীলতা নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটা ভালো, উন্নত এবং ক্রীড়াতে সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই অগ্রযাত্রায় রয়েছে।
জাতীয় পর্যায়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রোজী আক্তার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। উল্লেখ্য, এবারের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সারাদেশের ৪টি অঞ্চল থেকে আসা ৪০৪ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আড়াইহাজারে গোডাউনে অভিযান, চালানবিহীন ২৪ হাজার কেজি সুতা জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশজুড়ে থাকবে টানা ৫ দিন বৃষ্টি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২২ দিনের নিষেধাজ্ঞা, নদী ছাড়ছেন জেলেরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












