SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%জব্দ%' OR titleBn LIKE '%জব্দ%' OR descriptionEn LIKE '%জব্দ%' OR descriptionBn LIKE '%জব্দ%' OR slug LIKE '%জব্দ%' OR metaTag LIKE '%জব্দ%' OR metaDescription LIKE '%জব্দ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নৌকায় বোঝাই করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল জুমুয়াবার (৩ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন বাকি অংশ পড়ুন...
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন: মুহম্মদ মাসুম (২২) ও মুহম্মদ সোয়েব শেখ (২০)।ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাক বাকি অংশ পড়ুন...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিটি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছে, এই চুক্তি সফল হলে দীর্ঘ মেয়াদে শান্তি ফিরবে। তবে মাঠের পরিস্থিতি ভিন্ন। চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে দুই দেশের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় পৌঁছালেও বৈঠক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ইরান বলছে, তাদের দল মূলত কাতারে আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়ে কথা বলতে গেছে। ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বাকি অংশ পড়ুন...
বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ বিভিন্ন ধরনের জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন করতে বিল পাস করেছে জাতীয় সংসদ। পাস হওয়া বিলে অনলাইন বেটিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল–২০২৬ পাস হয়। ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে নতুন আইন করা হচ্ছে।নতুন আইনকে সমর্থন করলেও আইনে দেওয়া কিছু ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা করেছে বিরোধী দল। জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনাকারী কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ফেসবুক অ্যাকাউন্ট ব্ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন, বাংলাদেশ এখন ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে। একইসঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
রাজস্ব ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আমির খসরু বলেন, আমরা করের হার বাড়িয়ে নয়, বরং করের ভিত্তি বাড়িয়ে রাজস্ব বাকি অংশ পড়ুন...
৮ বছরব্যাপী প্রতিরক্ষা যুদ্ধ চলাকালীন আইআরজিসির সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহসেন রেজায়ি এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন- শত্রুরা যদি ভুল করে, তবে পরবর্তী যুদ্ধটি তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো হবে না এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটবে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তিনি বলেছেন- বিগত ৪৭ বছর ধরে আমেরিকার সরকারগুলোর সাথে ইরানের অন্যতম গুরুতর সমস্যা হলো, তারা কখনো ইরানের অবস্থানকে সঠিকভাবে শোনার, বোঝার এবং বিশ্বাস করার চেষ্টা করেনি, তাই তারা সবসময় ইসরায়েলি গুপ্তচর সংস্থা বা ইরানের প্রতি বিরাগভাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে খাবার, জ্বালানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এএফপি, বিবিসি উর্দু, এবং পাকিস্তানি দৈনিক ডনের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
আজাদ কাশ্মিরের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় বাজার, মুদি কিংবা ওষুধের দোকান এবং পেট্রোল স্টেশনগুলোতে পণ্য পাওয়া যাচ্ছে না। এক প্রতিবেদনে দৈনিক ডন জানিয়েছে, রাজধানী মুজাফরাবাদের বাসিন্দারা খাবার, ওষুধ ও জ্বালানি কিনতে পার্শ্ববর্তী খাইবার পাখতুনখোয়ায় যাচ্ছ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবানন থেকে সন্ত্রাসী ইসরায়েল সেনা না সরালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, তারা জানতে পেরেছে যে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির ১ নং অনুচ্ছেদ যদি পূরণ না করা হয়, তাহলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে।
ওই অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং লেবাননের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।
খবরে আরও বলা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর ও চুক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে গতকাল রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই সূত্র বলেছে, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ওই নৌপথ বন্ধই থাকবে।
এদিকে, মধ্যপ্রাচ্য যুদ্ধের বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
ভারতে পাচারের সময় যশোরে সাত কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার এবং একটি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
গত জুমুয়াবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের প্রধান দুর্নীতিবিরোধী সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, কমিশন না থাকায় প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যক্রম থেমে আছে। প্রতিদিন পাঁচ-ছয়টি নতুন দুর্নীতির অভিযোগ জমা পড়লেও সেগুলো অনুসন্ধানের জন্য গ্রহণ করা যাচ্ছে না। কেননা এতে কমিশনের অনুমোদনের প্রয়োজন হয়। এর পাশাপাশি মামলা দায়ের, তদন্ত প্রতিবেদন অনুমোদন, আদালতে অভিযোগপত্র দাখিল, সম্পত্তি জব্দ বা বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদনের ক্ষেত্রেও কমিশনের অনুমোদন নিতে হয়; কিন্তু গত ৩ মার্চ কমিশনের তিন সদস্য একযোগে পদত্যাগ করার পর থেকে এসব সিদ্ধান্ত নেওয়া যাচ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বন্দুক হামলা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৫ জন।
গত বৃহস্পতিবার সকালের দিকে ঘটেছে এ হামলা। এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক আছেন।
এছাড়া হামলাকারীদের মধ্যে ৪ জন আহত হয়েছে এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে এবং গ্রেপ্তারদের কাছ থেকে একাধিক আরপিজি-৭ রকেট প্রোপেল্ড গ্রেনেড লাঞ্চার, বেশ কয়েকটি একে ৪৭, বিস্ফোরক, বেশ কয়েকটি গ্রেনেড, ওয়াকিটকি এবং কয়েক হাজার রা বাকি অংশ পড়ুন...












