বেওয়ারিশ কুকুরের দাপট, গাইবান্ধায় ৬ মাসে শিশুসহ ৬ মৃত্যু
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গাইবান্ধা সংবাদদাতা:
পথকুকুরের আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। চলতি বছর বিচ্ছিন্ন ঘটনার পাশাপাশি অন্তত ৪ দফায় বড় ধরনের তা-ব চালিয়েছে কুকুর। বিশেষ করে পথকুকুর বা বেওয়ারিশ কুকুরের আক্রমণের আতঙ্কে রয়েছেন শিশু, শিক্ষার্থী ও অভিভাবকরা। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে মাত্র নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৬ জনের।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রের রেজিস্টার বলছে, ২০২৬ সালের এপ্রিল থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছয় মাসে কুকুর ও অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হয়ে ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে শুধু কুকুরের আক্রমণের শিকার হয়েছেন নারী ও শিশুসহ ২ হাজার ২৫৬ জন।
তবে এ হিসাব শুধু গাইবান্ধা জেনারেল হাসপাতালের। এর বাইরে জেলার আরও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অনেকে। কেউ কেউ আবার বেসরকারিভাবেও চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতির ভয়াবহতা সহজেই অনুমেয়।
হাইকোর্টে বেওয়ারিশ কুকুর নিধনে নিষেধাজ্ঞার পর থেকেই সারা দেশের গ্রাম ও শহরে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যাÑএমন দাবি স্থানীয়দের।
সরেজমিনে ে দিনের বিভিন্ন সময়ে গাইবান্ধা পৌরসভা ও কয়েকটি গ্রাম ঘুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য দেখা গেছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় দলবেঁধে ঘুরতে দেখা গেছে কুকুর। বিশেষ করে ময়লার ভাগাড় ও খাবারের দোকানের আশপাশে একসঙ্গে ১০-১২টি পর্যন্ত কুকুর দেখা গেছে।
এসব এলাকার পাশ দিয়ে চলাচলকারী স্কুলশিক্ষার্থীসহ পথচারীদের আতঙ্ক নিয়ে চলতে দেখা যায়। শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যেও রয়েছে চরম উদ্বেগ। কুকুরের দল সামনে পড়লে অনেককে উৎকণ্ঠা ও ভয়ের সঙ্গে বারবার কুকুরগুলোর দিকে তাকাতেও দেখা গেছে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবিদ জানায়, প্রচ- ভয় পাই কুকুরকে। ওরা সবগুলো একসঙ্গে যদি ধরতে আসে!
নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী অভিভাবক বলেন, শহরে প্রচুর কুকুরের সংখ্যা বেড়েছে। দলে দলে সবখানে ঘুরে বেড়ায়। পথ চলতে সব সময় আতঙ্কে থাকতে হয়। কখন আক্রমণের শিকার হই। কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
গাইবান্ধার ভিএইচ রোডের সরকারি চাকরিজীবী আশরাফুল আলম বলেন, রাত ১০টার পর এবং ভোরবেলা নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণের ভয়ে থাকি। কুকুরগুলো একা পেলে দলবেঁধে আক্রমণ করতে আসে। এগুলো নিয়ন্ত্রণ বা এদের দমনে কার্যকর পদক্ষেপ জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং টার্মিনাল নিয়ে বিদেশি চুক্তি হলে বন্দর বন্ধের হুঁশিয়ারি শ্রমিকদের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জমি, পাঁচতলা বাড়িসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যান -প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)