ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সরকারের ভর্তুকিতে কৃষকের জন্য কম দামে বিক্রি হওয়া সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে। দুই দেশের বাজারে দামের বড় ব্যবধানকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ একটি চক্র। সমুদ্র ও সড়কপথে চলছে এ পাচার। মিয়ানমারে চলমান সংঘাত ও সরবরাহ সংকট পরিস্থিতিকে আরও লাভজনক করে তুলেছে পাচারকারীদের জন্য। এর প্রভাব পড়ছে কক্সবাজারের কৃষকদের ওপর। প্রয়োজনের সময় চাহিদামতো সার না পেয়ে তাদের অনেকেই বিপাকে পড়েছেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, বাংলাদেশ থেকে এক হাজার বস্তা সার মিয়ানমারে পৌঁছাতে পারলে চালানটির মূল্য দাঁড়ায় প্রায় ৯০ লাখ টাকা। পাচারের বিভিন্ন পর্যায়ে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হয়। এরপরও একটি চালানে প্রায় ৫০ লাখ টাকা লাভের সুযোগ থাকে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে চট্টগ্রামে চারটি সার কারখানা রয়েছে। এগুলো হলো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি
লিমিটেড (ডিএপিএফসিএল) ও টিএসপি কমপ্লেক্স লিমিটেড। সিইউএফএল ও কাফকো ইউরিয়া সার উৎপাদন করে। ডিএপিএফসিএল উৎপাদন করে ডাই-অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি। টিএসপি কমপ্লেক্স উৎপাদন করে টিএসপি সার।
মিয়ানমারের ফার্টিলাইজার, সিড অ্যান্ড পেস্টিসাইড এন্ট্রাপ্রেনার্স অ্যাসোসিয়েশনের নির্ধারিত দামে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সারের মূল্য ১ লাখ ২০ হাজার কিয়াত। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৭ হাজার টাকা বা ২৮.৮ মার্কিন ডলার। একই পরিমাণ ডিএপি সারের দাম ১ লাখ ৩৮ হাজার কিয়াত। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১০০ টাকা।
এসব দাম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। তবে মাঠপর্যায়ে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া কৃষকদের সর্বোচ্চ ২ লাখ কিয়াত বা প্রায় ১১ হাজার ৭০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে বাংলাদেশে সরকার নির্ধারিত কৃষক পর্যায়ের দামে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া ১ হাজার ৩৫০ টাকা। ডিএপি ১ হাজার ৫০ টাকা। টিএসপি ১ হাজার ৩৫০ টাকা। এমওপি ১ হাজার টাকা। ফলে ইউরিয়াসহ বিভিন্ন সারের ক্ষেত্রে দুই দেশের বাজারে তৈরি হয়েছে বড় দামের ব্যবধান। সংশ্লিষ্টরা বলছেন, এই ব্যবধানই পাচারকারীদের জন্য বড় আর্থিক প্রণোদনা তৈরি করেছে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খান বলেন, এক হাজার বস্তা সার মিয়ানমারে পার করা সম্ভব হলে এর মূল্য প্রায় ৯০ লাখ টাকা হতে পারে। পাচারের বিভিন্ন পর্যায়ে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হলেও প্রায় ৫০ লাখ টাকা লাভের সুযোগ থাকে। এ কারণে সংঘবদ্ধ চক্রটি পাচারে সক্রিয় হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












