-আসামিদের গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না
শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
ওই পরিপত্রে বলা হয়েছে, শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ প্রকৃতির বন্দিদের আদালতে হাজিরা বা অন্যত্র আনা-নেওয়ার ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানো যাবে।
আইনজীবী বলেন, এই পরিপত্র অনুসরণ করতে বলেছে আদালত। এর বাইরে কোনো বন্দি বা আসামিকে ডান্ডাবেড়ি পরানো যাবে না। একইসঙ্গে বাবার জানাজায় ছাত্রদলের এক নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে আনার বৈধতা নিয়েও রুল জারি করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নীতিমালা ছাড়া মৃত্যুদ-ের শাস্তি কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল:
নীতিমালা প্রণয়ন করা ছাড়া বাংলাদেশের ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আসামিদের মৃত্যুদ-ের সাজা দেওয়ার ক্ষেত্রে কেন নীতিমালা তৈরি করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুূছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।