আসন তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রায় ১০ গুণ -ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনি আসনের তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। দল কাউকে গ্রিন সিগনাল দেয়নি, ধারাবাহিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।