রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে -ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেছে, এই সংস্কারের মূল লক্ষ্য বাংলাদেশের মধ্যে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করা।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে এ সব কথা বলেন তিনি।
বৈঠকে উভয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্র্বতী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক বন্যা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।