আশুলিয়ায় ৬ জনকে হত্যার ভিডিও তদন্ত সংস্থার হাতে, শনাক্ত ২
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে জানানো হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও। যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আশুলিয়ার এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দেয়ার দিন ঠিক হয়েছে ২৫ মে।
এদিন জুলাই-আগস্টের যাত্রাবাড়ী, রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলার শুনানি হয় এদিন। হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেয়া হয় আরও তিন মাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫ মাসে ১০৩৫ নারী-শিশু নির্যাতনের শিকার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেরপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃষ্টিবলয়ের প্রভাবে ভারি বর্ষণের শঙ্কা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিড়ালের কারণে ২২ মিনিট বন্ধ মেট্রোরেল
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ নিয়ে বিতর্ক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণ ও ভ্রুণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি -ভূমিমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রপ্তানি ধরে রাখতে জোরালো প্রতিযোগিতায় নামতে হবে -পররাষ্ট্রমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেয়া হবে
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সার্কের ২২০ কোটি মানুষের ঐক্য বাদে অন্য শক্তির কৃত্রিম বয়ান সন্দেহজনক -তথ্যমন্ত্রী
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)