৪ মাস পর সৌদি প্রবাসীর লাশ, লাশ আনতেও প্রতারিত
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
‘আরে আমার ভাই, মোগো ভালো রাখতে দালাল ধইরা গেছিল বিদেশ। ৪ মাস আগে ভাই আমার মারা গেছে। এতদিন পরে কইলজার ভাইটা জীবিত না, মরা লাশ হইয়া আইলো। কে মোগো দেখবে। মায় বাপে কেমনে বাঁচবে। ওরে আল্লাহ এ কোন পরীক্ষায় ফালাইলা মোগো’ এভাবেই সৌদি প্রবাসী রুহুল আমিনের (৩৬) লাশের বাক্স জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলছিলেন তার বোন। দীর্ঘ ৪ মাস পর গত জুমুয়াবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে আসে।
জানা যায়, উত্তর করুণা গ্রামের মোশারেফ খানের ছেলে জসিম খান দীর্ঘদিন ধরে সৌদিতে আছেন। সে সুবাদে একই আঙ্গিনায় বসবাসরত রুহুল আমিনকে সৌদি নেয়ার কথা বললে তার পরিবার রাজি হয়। পরবর্তীতে জমি বিক্রি ও বিভিন্ন ধার-দেনা করে ৫ লাখ টাকা খরচ করে জসিমের মাধ্যমে ২০২৩ সালে সৌদি আরব যান রুহুল আমিন।
চুক্তি মোতাবেক কাজ ও পারিশ্রমিক পাওয়ায় জসিমের প্রতি রুহুলের পরিবারের আস্থা আরও বেড়ে যায়। গত ২রা জানুয়ারি জসিম খান, শুভ খান ও রেহানা বেগম রুহুলের মাকে জানান, তার ছেলে আত্মহত্যা করেছে। লাশ সৌদির একটা হাসপাতালে সংরক্ষিত আছে। লাশ আনতে হলে সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন। শোকে কাতর মা বিভিন্নভাবে পুনরায় ধার-দেনা করে ৭ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শুভ ও রেহানাকে ৩ লাখ টাকা তুলে দেন। লাশ এনে দেয়ার কথা বলে টাকাগুলো হাতিয়ে নেয় তারা।
দীর্ঘ ৪ মাস পর গত জুমুয়াবার রাত সাড়ে ১০টার দিকে অন্য একজনের মাধ্যমে রুহুলের মরদেহ নিজ বাড়িতে আসে। তবে রুহুল আমিনের মৃত্যু রহস্যটি রহস্যই রয়ে গেছে। প্রতারক জসিম মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে বলে রুহুলের মা-সহ স্বজনরা মনে করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)