আশা করছি প্রধানমন্ত্রী তার দেয়া কমিটমেন্ট রাখবেন -তৈমুর আলম
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ সরকারি দলের এতগুলো এমপি-মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে। এটা ইতিপূর্বে আর কখনো হয়নি। তাই আমি আশা করছি, প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।
জুমুয়াবার (৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৈমুর আলম বলেন, জাতীয় পার্টি সরকারি দলের সঙ্গে মহাজোটে আছে। তারা মন্ত্রী পরিষদেও গিয়েছে। তাই তারা বিরোধী দল হতে পাতে না। তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল। আমাদের সঙ্গে ৮-১০টি দল জোটভুক্ত হয়েছে।
তৃণমূল বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এতো অল্পসময়ে সারাদেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি। এতে ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট। আমরাও নির্বাচনের পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদেরকে অবগত করেছি।
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, তৃণমূল বিএনপি সরকারের সঙ্গে কখনোই জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকার বিরোধী এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট তৃণমূল বিএনপি নামেই হবে। অন্য কোনো দলের নাম হবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।