নভেম্বরে ৫৪১ সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জনের প্রাণহানি -রোড সেফটি ফাউন্ডেশন
নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটে ৫৪১টি। এতে নিহত হন ৪৬৭ জন এবং আহত হন ৬৭২ জন। নিহতদের মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৬৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গণমাধ্যমে পাঠানো হয় এ প্রতিবেদন।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যেরভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।
সংগঠনটি জানিয়েছে, ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতদের ২২.৬৯ শতাংশ।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।