আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
দুর্গম এলাকায় অবস্থিত এই ফ্লোরিডা-আকারের বিশাল হিমবাহটি গত কয়েক দশক ধরেই ক্রমশ সংকুচিত হচ্ছে এবং বর্তমানে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে এর অবদান প্রায় চার শতাংশ। তবে এর গলনের পেছনের প্রক্রিয়াগুলো অত্যন্ত জটিল হওয়ায় ভবিষ্যতে ঠিক কী ঘটতে যাচ্ছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা বেশ কঠিন।
তা সত্ত্বেও, এর সঠিক গতিপ্রকৃতি জানা অত্যন্ত জরুরি, কারণ পুরো হিমবাহটি যদি পুরোপুরি ধসে পড়ে, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই ফুটেরও বেশি বৃদ্ধি পাবে। শুধু তা-ই নয়, এই হিমবাহটি আন্টার্কটিক বরফের বিশাল চাদরকে আটকে রাখার জন্য একটি প্লাগ বা ছিপির মতো কাজ করে। ফলে থওয়েটস ভেঙে পড়লে তা শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১০ ফুট বাড়িয়ে দিতে পারে, যা মায়ামি থেকে শুরু করে ম্যানিলার মতো বহু উপকূলীয় অঞ্চল ও মানববসতিকে পানির নিচে তলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইন এবং নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীরা একটি নতুন ‘আইস শিট মডেল’ তৈরি করেছে, যা এই বরফের তলদেশে আসলে কী ঘটছে তা আরও নিখুঁতভাবে তুলে ধরে। থওয়েটসের এই দ্রুত সংকুচিত হওয়ার মূল কারণ হলো এর ‘গ্রাউন্ডিং লাইন’-এর প্রক্রিয়া। গ্রাউন্ডিং লাইন হলো সেই নির্দিষ্ট বিন্দু যেখানে হিমবাহটি সমুদ্রের তলদেশ থেকে ওপরে উঠে পানির ওপর ভেসে থাকতে শুরু করে।
প্রচলিত বরফের মডেলগুলোতে এই গ্রাউন্ডিং লাইনকে একটি নির্দিষ্ট এবং মোটামুটি স্থিতিশীল রেখা হিসেবে দেখা হতো। তবে রিপোর্টের প্রধান লেখক এবং বর্তমানে ইউসিএলএ-র প্রজেক্ট বিজ্ঞানী জানায়, সমুদ্রের সাথে যুক্ত পৃথিবীর প্রধান হিমবাহগুলোর তলদেশে প্রকৃতপক্ষে ভিন্ন একটি ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে তারা জানতে পেরেছে।
স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রাউন্ডিং লাইনটি কোনো একক স্থির রেখা নয় বরং এটি মাইলজুড়ে বিস্তৃত একটি ‘গ্রাউন্ডিং জোন’। জোয়ার-ভাটার সময় এই অঞ্চলে প্রতিনিয়ত সমুদ্রের পানি ভেতরে ঢোকে এবং বের হয়। ‘টাইডাল পাম্পিং’ নামে পরিচিত এই প্রক্রিয়ায় বিশাল বরফের স্তর বারবার ওপরে ওঠে এবং নিচে নামে। এর ফলে তুলনামূলকভাবে গরম সমুদ্রের পানি হিমবাহের তলদেশের গভীরে প্রবেশ করার সুযোগ পায় এবং ভেতরে মারাত্মক গলন সৃষ্টি করে।
বিজ্ঞানীরা যখন তাদের মডেলে এই গ্রাউন্ডিং জোনের ধারণাটি অন্তর্ভুক্ত করেন, তখন এক ভয়াবহ চিত্র সামনে আসে। বিখ্যাত ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণায়ন নতুন করে আর না বাড়লেও, কেবল এই গলন প্রক্রিয়ার কারণেই ২১০০ সালের মধ্যে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১.২ ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে, যা আগের সমস্ত পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












