তালাবদ্ধ লাইব্রেরি, নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার বই
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক ‘সাটুরিয়া পাবলিক লাইব্রেরি’ ভবনটি দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। লাইব্রেরিটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় ভেতর থাকা লাখ লাখ টাকার দুর্লভ ও মূল্যবান বই স্যাঁতসেঁতে পরিবেশে নষ্ট হয়ে যাচ্ছে। জ্ঞানচর্চার এমন প্রবীণ কেন্দ্রটি বন্ধ পড়ে থাকায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষার্থী ও বইপ্রেমীরা।
সরেজমিনে দেখা যায়, ১৯৮৩ সালে স্থাপিত এই ঐতিহ্যবাহী লাইব্রেরি ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। প্রধান দরজায় ঝুলছে পুরোনো তালা, শেওলা ও ময়লা জমে সৃষ্টি হয়েছে এক ভিন্ন পরিবেশ। ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত সামগ্রীর স্তূপ জমে থাকায় এটি এখন ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এই ভবনটি যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও করছেন এলাকাবাসী।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ বিষয়ে জানান, লাইব্রেরিটির করুণ অবস্থা ও স্থানীয়দের দাবির বিষয়ে তিনি অবগত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে লাইব্রেরিটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং মূল্যবান বইগুলো রক্ষাসহ ভবন সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেয় ১ লাখ ২৭ হাজার টাকা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলাপোকার পর মোদির বিরুদ্ধের এবার নামছে ‘মাছি’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি বিজ্ঞাপনের দাম পুনর্নির্ধারণের দাবি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাংবাদিকরা জাতির বিবেক -রবিউল আলম
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আ’লীগকে মাফ করতে চেয়েছিল জামত -রিজভী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইশরাক ভাই সমালোচনাকেও সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












