সন্ত্রাসী ইসরায়েলের সুড়ঙ্গ খনন:
আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইসরায়েলি দখলদার বাহিনীর গোপনে লাগাতার সুড়ঙ্গ খননের কারণে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের কিছু অংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে জেরুজালেম প্রশাসন। পাশাপাশি, শহরের শেখ জাররাহ মহল্লায় বসতি সম্প্রসারণ ও স্থানীয় ফিলিস্তিনিদের চলাচলে নতুন বাধা আরোপের অভিযোগও করা হয়েছে।
গত বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে জেরুজালেম প্রশাসন সতর্ক করে জানায়, আল-আকসা মসজিদের নিচে ইসরায়েলি কর্তৃপক্ষের পরিচালিত খনন কাজ মসজিদের স্থিতিশীলতা এবং পুরনো শহরের ঐতিহাসিক ইসলামি নিদর্শনগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব খনন কার্যক্রম আন্তর্জাতিক তদারকি ছাড়াই গোপনে পরিচালিত হচ্ছে।
প্রশাসনের অভিযোগ, এছাড়া সন্ত্রাসী ইসরায়েল শেখ জাররাহ মহল্লায় “মিথ্যা ধর্মীয় দাবির” অজুহাতে বসতি সম্প্রসারণ ও দখলকরণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত দুই দিনে ওই এলাকায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করে সাধারণ ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। সেনারা এলাকাটি ঘিরে ফেলে প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে এবং একাধিক তল্লাশি চৌকি বসিয়েছে, ফলে স্থানীয়দের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেরুজালেম গভর্নরেটের মতে, এসব তৎপরতা মূলত ফিলিস্তিনি উপস্থিতিকে মুছে দিয়ে বসতি স্থাপনকারীদের আধিপত্য কায়েমের অংশ। এটি পুরনো জেরুজালেমের আরব-ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতির শেষাংশে তারা জোর দিয়ে জানায়, শেখ জাররাহ মহল্লা ও আশপাশের এলাকার মালিকানা সংক্রান্ত আসল দলিল হলো- স্থানীয় পরিবারের সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র, শরিয়াহ আদালতের রায় এবং আন্তর্জাতিক সংস্থা, বিশেষত ইউনেস্কোর স্বীকৃত দলিলসমূহ- যা ফিলিস্তিনিদের অধিকার প্রমাণ করে। সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি, আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)