আল আকসায় জুমুয়ার নামায আদায়ে বাধা, শক্ত প্রতিবাদ হামাসের
আল আকসায় গতকাল জুমুয়ার নামায আদায় করতে পারেননি ফিলিস্তিনের মুসল্লিরা। সন্ত্রাসবাদী ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে তারা জুমুয়াবার মসজিদটিতে প্রবেশ করতে পারেননি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পবিত্র এ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে দেখছে হামাস।
এতে আরও বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো আল-আকসায় নামাজে মুসল্লিদের অব্যাহত নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদিকরণের প্রচেষ্টার অংশ।
গাজা-ভিত্তিক এ গোষ্ঠীটি ইসরাইলি সন্ত্রাসবাদী সরকারকে মুসলমানদের অনুভূতি ও পবিত্রতার প্রতি অহংকার এবং অবজ্ঞা অব্যাহত রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।