ঈদে বাড়বে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি
ঢাকা-সিলেট দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। প্রতিদিনই এ পথ দিয়ে চলাচল করে সিলেট, ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুরসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য গণপরিবহন। নির্মাণাধীন মহাসড়কের অনেক স্থানেই ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলে ৫-১০ কিলোমিটার গতিতে। এতে প্রায়ই যানজট লেগে যায়।
সরমজিনে দেখা গেছে, অবৈধ বাসস্ট্যান্ড, গাড়ি থামিয়ে চাঁদাবাজি, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, নিয়ম ভেঙে বিপরীত দিকে গাড়ি চলাচল, সরু সড়ক, হঠাৎ করে গাড়ি বিকল হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এছাড়া ঈদকে সামনে রেখে গাড়ি আটকে যাচাই চলছে বৈধ কাগজপত্রের। এতেও সড়কে ধীরগতি দেখা দেয়, আটকে যায় শত শত যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
ঢাকা-সিলেট রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের এক চালক জানান, আগে থেকেই মহাসড়কটি সরু হওয়ায় এখানে সব সময়ই যানজট লেগে থাকত। এখন সেটি ছয় লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এজন্য মহাসড়কটি আরো বেশি সরু হয়ে আসায় প্রতিনিয়ত তীব্র যানজট হচ্ছে।
ঢাকা-সিলেট মহাসড়কের যানজট ও ভোগান্তির অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড। সরু রাস্তা ও রাস্তার এক লেন ধরে লোকাল বাসের যাত্রী ওঠানামা করায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এরপর সাহেবপ্রতাব বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়কের নির্মাণকাজের কারণে যান চলে বিকল্প রাস্তায়। তবে সে পথও ভাঙাচোরা হওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ফ্লাইওভার নির্মাণের কারণে ভাঙাচোরা বিকল্প রাস্তায় যানজট থাকে। ইটাখোলা মোড়ে মহাসড়কে ফ্লাইওভার ও গোলচত্বর নির্মাণে বিকল্প রাস্তা ভাঙাচোরার কারণেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিশোরগঞ্জের ভৈরবে দুর্জয় মোড় চৌরাস্তায় যানজট লেগে থাকে প্রায় সব সময়ই। আবার ভৈরবের মিন্টু মিয়ার পাম্প, নাভানা সিএনজি পাম্প ও সিলেট বাসস্ট্যান্ড ঘিরেও তীব্র যানজট হয়।
ঢাকা-সিলেট মাহসড়কে টোল আদায়ও যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে। কিশোরগঞ্জের ভৈরবের নাটালের মোড়ে টোল আদায়ের ফলে যান চলাচল ধীরগতি এবং ফেরিঘাটের ট্রাক-লরি আসা-যাওয়ার জন্য তীব্র যানজট হচ্ছে। ভৈরবের জগন্নাথপুরে যানজট সৃষ্টি হয় পার্শ্বরাস্তার কারণে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।