আ.লীগের ৪ এমপির বিরুদ্ধে তদন্তে দুদক
মালয়েশিয়া শ্রমবাজার চক্রের ঢুকে অবৈধভাবে ব্যবসা করে হাজার হাজার কোটি হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী, মেয়ে নাফিসা কামাল ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংস্থাটি। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক নূরুল হুদার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার-নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯ হাজার টাকা। কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫ লাখ ৪৪ হাজার টাকা। দেড় বছরে সাড়ে ৪ লাখের মতো লোক পাঠিয়ে ২৪ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে এ খাতে। সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি নেয়া হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে জনপ্রতি দেড় লাখ টাকা করে চক্র ফি নিয়ে হাতানো হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।