মধ্যরাতে মন্দিরে নাশকতা করতে গিয়ে হিন্দু যুবক আটক
, ১৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পূর্বধলা উপজেলায় হিন্দুদের মন্দিরে নাশকতা করতে গিয়ে নেপাল চন্দ্র ঘোষ নামে এক হিন্দু যুবক স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে।
উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা কালীবাড়ী রাধা গোবিন্দ মন্দিরে শনিবার রাতে নাশকতা করতে গেলে ধরা পড়ে সে। আটক নেপাল ঘোষ মন্দিরের পাশের বাড়হা ঘোষপাড়ার সুধীর চন্দ্র ঘোষের ছেলে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মন্দিরের পাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দা কেবল চন্দ্র বর্মন বলেছে, শনিবার রাত ২টার দিকে সে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়ে মন্দিরে আঘাতের শব্দ শুনতে পায়। পরে পার্শ্ববর্তী আরও কয়েকজনকে ডেকে নিয়ে মন্দিরের কাছে যায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে আমরা ধাওয়া দিলে মন্দিরের ভেতর থেকে সীমানা প্রাচীর টপকে পালানোর সময় নিচে পড়ে যায় নেপাল ঘোষ। এরপর তাকে আটক করা হয়।
আটক নেপাল ঘোষ জানায়, দানবাক্স ভেঙে টাকা লুট করে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলো তারা। নেপাল ছাড়াও প্রতিবেশী কৃষ্ণ ঘোষের ছেলে জয় চন্দ্র ঘোষ এবং পাশের দুর্গাপুর উপজেলা থেকে আসা আরও ছয় হিন্দু এ পরিকল্পনা করেছিলো। এজন্য তাদের ৩০ হাজার টাকা করে দিতে চেয়েছিলো জয় চন্দ্র ঘোষ।
পরিকল্পনা অনুযায়ী রাতে সবাই মিলে তারা হাতুড়ি-ছেনা দিয়ে দানবাক্স ভাঙার জন্য আঘাত করছিলো। আর আগুন দেওয়ার জন্য কিছু খড় ও গ্যাসলাইটার প্রস্তুত রাখে। কিন্তু হাতুড়ির আঘাতের শব্দে স্থানীয় লোকজন টের পেয়ে ছুটে এলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)